ডিজিটাল অ্যানালাইসিস অ্যান্ড ডাটা সায়েন্স ম্যানেজার নিবে বাংলালিংক
বাংলালিংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ডাটা অ্যানালাইসিস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা দ্রুত আবেদন করুন।
পদের নাম: সিনিয়র ম্যানেজার, ডিজিটাল অ্যানালাইসিস অ্যান্ড ডাটা সায়েন্স।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: বিএসসি পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ৮-১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডাটা ওয়ারহাউজিং, আরডিবিএমএস, এমএস এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। ডাটা, ক্লিনিং ও প্রিপারেশন সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
যোগাযোগ দক্ষতা ও উপস্থাপনার কৌশলে দক্ষ হতে হবে। পাইথন ও এসকিউএল সম্পর্কে ধারণা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হলে বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ মার্চ, ২০২২।
ইউনেস্কোতে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
ইউনেস্কো বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রজেক্ট অফিসার।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: কমিউনিকেশন, ইনফরমেশন সায়েন্স, সোশ্যাল সায়েন্স, মিডিয়া, ম্যানেজমেন্ট বা সমান বিষয়ে মাস্টার্স পাস।
সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশনের কাজে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। লিখিত ও কথা বলতে জানতে হবে। ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। পরিশ্রমী হতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এমএস অফিস, আউটলুক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজে দক্ষ হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ মার্চ, ২০২২।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে প্রদান করা হবে।
ইবিএলে চাকরির সুযোগ, নিয়োগ দেশের যেকোনো স্থানে
ইস্টার্ন ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিলেশনশিপ অফিসার/ অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।
সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও স্বনামধন্য ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে কাজের আগ্রহ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। অফিস অ্যাপ্লিকেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ মার্চ, ২০২২।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটিতে চাকরি, বেতন ১ লাখ টাকার ওপরে
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশ অফিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কনস্ট্রাকশন ম্যানেজার।
পদসংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। উন্নয়ন সংস্থা/আন্তর্জাতিক সংস্থা/জাতিসংঘের এজেন্সিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের স্থানীয় ভাষা জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ বিশেষ করে—অটোক্যাড, এমএস ওয়ার্ড, স্প্রেডশিট, ডেটাবেজ ও আউটলুকের কাজ জানতে হবে।
ইঞ্জিনিয়ারিং ডিজাইনে দক্ষ হতে হবে। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে।
চূড়ান্ত নিয়োগের পর কর্মস্থল হবে উখিয়া অফিস, কক্সবাজার।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ১ লাখ ১১ হাজার ২০০ টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ বোনাস, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা এবং মুঠোফোন বিল দেওয়া হবে।
যেভাবে আবেদন: আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে।
আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ ২০২২।
শপআপে চাকরির সুযোগ, বেতন ছাড়াও পাবেন অনেক সুবিধা
শপআপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের পারফরমেন্স অ্যান্ড গর্ভান্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ পাস করতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলাদেশ শ্রম আইন, কর্মীদের সঙ্গে সম্পর্ক, এইচআর অপারেশন, এইচআর ডেটাবেজ ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টে সংক্রান্ত কাজ জানতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। প্রার্থীর বয়স ২৪-৩০ বছর হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, দুপুরের খাবার, স্যালারি রিভিউ, উৎসব ভাতা, কর্মরত অবস্থায় মারা গেলে ভাতা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: ৪ এপ্রিল, ২০২২।

