নজরুল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র কর্মশালা

আপডেট : ২১ মার্চ ২০২২, ১৫:৫৭

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘কর্মচারীবৃন্দের দায়িত্ব ও কর্তব্য, শিষ্টাচার এবং শ্রদ্ধাপূর্ণ সহকর্মী নারী-পুরুষ সম্পর্ক বিষয়ক’ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। সোমবার (২১ মার্চ) সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের জীবনের সব ক্ষেত্রে প্রতিযোগিতা বিদ্যমান। প্রতিযোগিতায় ভালো করার মধ্যদিয়ে জীবনের বিকাশ ও উন্নতি হয়। তাই আমরা যদি যোগ্যতা ও দক্ষতার উন্নয়ন করতে পারি তবেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সম্ভব। সারা পৃথিবী এখন চলছে দক্ষতার উপরে।

আইকিউএসি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা কর্মচারীদের কর্মজীবনে সহায়ক হয়ে বলে আশা প্রকাশ করে উপাচার্য প্রশিক্ষণের সাফল্য কামনা করেন।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুশাররাত শবনমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন। রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল মোমেন মিয়া ও বিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

ইত্তেফাক/এআই