যুব নেতৃত্বে আন্তর্জাতিক সম্মাননা পেলেন আলতামিশ নাবিল

আপডেট : ২৯ মার্চ ২০২২, ০০:২২

নেপালের রাজধানী কাঠমান্ডুর নেপাল ট্যুরিজম বোর্ডে অনুষ্ঠিত নেপাল-বাংলাদেশ নেক্সট জেনারেশন লিডার্স সামিটের লিডার্স অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছেন লেখক, সমাজকর্মী ও টেক ইভানজেলিস্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল। 

গত ২৪ মার্চ অনুষ্ঠিত হওয়া এ সামিটে দুই দেশের প্রায় ত্রিশ জন তরুণকে সম্মাননা তুলে দেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। সামিটটি আয়োজন করে নেপালভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল ইয়্যুথ পার্লামেন্ট।

এ পুরস্কার প্রসঙ্গে আলতামিশ নাবিল বলেন, 'প্রতিটি পুরস্কারই অনুপ্রেরণাদায়ক। এই আন্তর্জাতিক স্বীকৃতিটি সামনের দিনে যুবদের দক্ষতাবৃদ্ধি এবং সমাজের নানা অসুবিধা-অসংগতি নিয়ে কাজ করতে উৎসাহ হিসেবে কাজ করবে।'

আলতামিশ নাবিল নিয়মিত লেখালেখি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ডিজিটাল সার্ভিস বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছেন মিয়াকি নামের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে। এছাড়া তিনি আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর ঢাকা ওয়েস্ট শাখার বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশন নামের একটি সামাজিক উদ্যোগ। এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে তার চারটি বই। পাশাপাশি পার্সোনাল ব্র‍্যান্ডিং, কন্টেন্ট রাইটিং, অ্যাপ্লিকেশন মনিটাইজেশনসহ নানা যুগোপযোগী বিষয়ে সারাদেশে যুবদের জন্য চালিয়ে যাচ্ছেন নানা কর্মশালা।

ইত্তেফাক/এসটিএম