জারুল ফুলের সাজানো পসরা দৃষ্টি কেড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ও দর্শনার্থীদের মন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও।
শীত ও বসন্তের পরে ভরা গ্রীষ্মেও সবুজ পত্রপল্লবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফুলের মায়াবি আবহে আচ্ছন্ন করে রেখেছে এ জারুল। রৌদ্রদীপ্ত সকাল, তপ্ত দুপুর কিংবা পশ্চিমে এলিয়ে দেওয়া সূর্যহীন বিকেলে ক্যাম্পাসে রাস্তার দুপাশে দৃষ্টিতে পথচারীদের দাঁড় করিয়ে নিজের দিকে একপলক দেখার সম্মোহনী শক্তি নিয়ে যেন ফুলগুলো পরিস্ফুটিত হয়েছে।
প্রকৃতির সৌন্দর্য কার মন না কাড়ে। আর সেই চিরসবুজ গালিচা ভেদ করে মাথাচারা দিয়ে বেগুনি পাঁপড়ি। তার মাঝেই আবার উঁকিঝুঁকি মারছে হলুদ পরাগ। মায়াবি জারুলের মোহনীয় ছোঁয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি সেজেছে তার আপন মহিমায়। জারুল ফুলের বেগুনি রং যেমন আকর্ষণীয়, তেমনি তার পাঁপড়ির নমনীয়তা ও কোমলতা হৃদয়ে দেয় প্রশান্তির দোলা। শাখে শাখে বিশাল মঞ্জরি। দেখে যেন মনে হয়, বৈশাখী উৎসবে মেতেছে জারুল।
ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার থেকে শুরু প্রায় সর্বত্র দেখা পাওয়া যায় জারুল গাছ। শীতের পাতাহীন জারুল গাছ গ্রীষ্মের শুরুতে বৃষ্টির ছোঁয়ায় সবুজ কচি পাতা এবং বেগুনি ফুলের সমাহার ঘটায়। জারুল গাছ তার ভেষজ ও কাষ্ঠল উপাধি ছেড়ে যেন নিছক সৌন্দর্যের রানী হিসেবে আবির্ভূত হয়েছে।
শীত ও বসন্তের পরে ভরা গ্রীষ্মেও নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ফুলের মায়াবি আবহে আচ্ছন্ন করে রেখেছে এ জারুল। তেজহীন রৌদ্রদীপ্ত সকাল, তপ্ত দুপুর কিংবা পশ্চিমে এলিয়ে দেওয়া সূর্যহীন বিকেলে বিশ্ববিদ্যালয়ের পথচারীদের দাঁড় করিয়ে নিজের দিকে একপলক দেখার সম্মোহনী শক্তি নিয়ে যেন ফুলগুলো পরিস্ফুটিত হয়েছে।
জারুলের হাস্যেজ্জ্বল প্রকৃতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম বলেন, গ্রীষ্মের ঋতুতে প্রকৃতির নজরকাড়া, পাপড়ির নমনীয় কোমলতায়, দৃষ্টিনন্দন বর্ণচ্ছটা সৌন্দর্য নিয়ে প্রকৃতিকে আরো সুন্দর করে সাজিয়ে তোলে জারুল ফুল। বেগুনি রংয়ের ফুলে আচ্ছাদিত নান্দনিকতার অরূপ শোভা বিরাজ করে পুরো ক্যাম্পাসে।মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি ডায়াবেটিস, জ্বর, অনিদ্রা, কাশি, অজীর্ণতাসহ বিভিন্ন রোগের মহা ঔষধ এই জারুল গাছ। তবে ঈদের ছুটিতে বাড়ি ফেরায় সৌন্দর্য থেকে অবহেলিত হলাম।
ক্যাম্পাসে ঘুরতে আসা গফরগাঁও উপজেলার এক দর্শনার্থী আজিজুর রহমান বলেন, আমি ত্রিশালে এক রিলেটিভ এর বাড়িতে বেড়াতে এসে এখানে ঘুরতে এসে সত্যিই মুগ্ধ। জারুল ফুল আর ফলের বিপুল সমাহার গ্রীষ্মে প্রকৃতিকে দিয়েছে অনন্য মনোরম মর্যাদা।
