পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি

আপডেট : ২৫ জুন ২০২২, ১৭:৩০

বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২৫ জুন) শনিবার সকাল ১০টায় উদ্বোধন করেন। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবার উৎসাহ উদ্দীপনায় নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়।

শনিবার (২৫ জুন)  সকাল ১০টায় ভার্চুয়াল কনফারেন্স কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয়। সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‍্যালি করে। দুপুর ১২টায় 'স্বপ্নের পদ্মা সেতু: উন্মোচিত হলো নতুন সম্ভাবনার দ্বার' শিরোনামে আলোচনা সভা ও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।   

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ। 

ইত্তেফাক/এআই