জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুরের কাউখালীতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের সমাজসেবী আ. মান্নান হাওলাদারের উদ্যোগে গোসনতারা আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আছর দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেপির কাউখালী উপজেলা সভাপতি ও কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু সভাপতিত্বে কাউখালী উপজেলা জেপির সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, জেপির সহ-সভাপতি মো. শাহআলম নসু, মো. নুরুল আমিন সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, ইউপি সদস্য আশ্রাফুল ইসলাম ছোট্র প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোবাক্ষের হোসেন দরবেশ হুজুর। দোয়ার অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও স্থানীয় মুসুল্লিরা দোয়ায় শরীক হন।
