আকিজ সিরামিক্স, অরা ও রোসা-এর সম্মানিত বিজনেস অ্যাসোসিয়েটস ও কর্মকর্তাবৃন্দের সম্মিলনে ৩৫০ এরও বেশি অংশগ্রহণকারীর এক সুবিশাল দল নিয়ে সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বিজনেস কনফারেন্স ২০২২।
পুরো অনুষ্ঠান জুড়ে বিজনেস অ্যাসোসিয়েটবৃন্দের আন্তরিক দক্ষতা, সহযোগিতা ও একসঙ্গে একটি পরিবার হয়ে থাকার মানসিকতাকে আরও উৎসাহিত করা হয়। উজ্জ্বলতম ভবিষ্যতে সাফল্যের এক নতুন যাত্রায় স্বাগত জানিয়ে আকিজ সিরামিক্স, অরা, ও রোসা সংশ্লিষ্ট সবাইকে উদ্বুদ্ধ করতেই এবারের বিজনেস কনফারেন্স আয়োজিত হলো।
উল্লেখ্য, আকিজ সিরামিক্স আগামী বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় টাইলস ও স্যানিটারিওয়্যার প্রস্ততকারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। সবচেয়ে কম জ্বালানী ব্যয়ে সর্বোচ্চ উৎপাদন, এবং সর্বাধুনিক ও সর্বশেষ আন্তর্জাতিক ধারায় তৈরি হবে প্রতিটি পণ্য।
পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় 'গো গ্রিন' মতাদর্শ নিয়েই এগিয়ে চলছে আকিজ সিরামিক্স। আর সর্বোপরি নতুন দিনে নতুন সাফল্যে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মূলমন্ত্রে এ বিজনেস কনফারেন্সের শিরোনাম দেয়া হয়, 'নিউ বিগিনিং'।
