ম্যাচ জিতলেই সেমিফাইনাল, হেরে গেলে বাদ টুর্নামেন্ট থেকে। এমন সমীকরণ সামনে নিয়ে অঘোষিত কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস হেরে বোলিংয়ে নামছে ইংল্যান্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ইংলিশদের জন্য অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া এই ম্যাচেই টস হেরে গেলেন জস বাটলার।
বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। আজকের ম্যাচটি তাদের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। তবে প্রতিপক্ষ ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠা নির্ভইর করছে আজকের ম্যাচের ওপরই। আজ জিতলেই নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ ১ থেকে সেমিফাইনালে উঠবে ইংলিশরতা। আর বাটলার-স্টোকসরা আজ হেরে গেলে কিউইদের সঙ্গী হবে স্বাগতিক অস্ট্রেলিয়া। এসসিজিতে আজ তাই স্বাগতিক দর্শকরাও গলা ফাটাবে লঙ্কানদের হয়েই।
ইংল্যান্ড একাদশ : জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।
শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, চামিকা কুরুণারত্নে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
