শীত এলেই অনেকের হাতের তালুর চামড়া উঠতে শুরু হয়। এসময় ত্বক অনেকটাই খসখসে হয়ে যায়। হাতের সঙ্গে অনেকের পায়ের চামড়াও উঠে যেতে শুরু করে। শীতে হাত-পায়ের যত্ন নেওয়া জরুরি। এক্ষেত্রে যা করণীয়:
অলিভ অয়েল এর ব্যবহার
গোসলের আগে ভালোভাবে অলিভ অয়েল লাগাতে পারেন আক্রান্ত ত্বকে। এই তেলে থাকা ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট হাত ও পায়ের তালুর ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।
কাঁচা দুধ ও গরম পানির ব্যবহার
প্রথমে একটি কাপের অর্ধেক অংশ কাঁচা দুধ দিয়ে পরিপূর্ণ করুন। তারপর সমপরিমাণ গরম পানি মেশান। তুলোয় ভিজিয়ে হাত ও পায়ের তালুর খসখসে অংশে লাগান। এভাবে ত্বক নরম হবে।
গোলাপ জল, কাঁচা দুধ ও লেবুর রসের মিশ্রণ
এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। একসময় মিশ্রণটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দিনে অন্তত দুবার এমন করতে পারলে আপনারই লাভ।

শিশুর খাবারে অনীহা
চোখে মেকআপ তুলবেন যেভাবে
ফ্রেম বাছতে হিমশিম খাচ্ছেন?