ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে ঢাকা কমার্স কলেজ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৬

প্রতি বছরের ন্যায় এবারও ভাল ফলাফলের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে কমার্স বিশেষায়িত দেশ সেরা এই কলেজ। গতকাল ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ২০২২ সালের ফলাফল বিশ্লেষণে দেখা যায় কলেজটির ২৮০২ জন অংশগ্রহণকারীর মধ্যে ২ হাজার ৭৯৫জন কৃতকার্য হয়। পাসের হার ৯৯.৭৫%। 

ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই উভয় শাখা থেকে সর্বমোট ১৭২০জন শিক্ষার্থী জিপিএ-০৫ অর্জন করে। ভর্তি-কালীন সময়ে উভয় শাখার ২৮৩জন ছিল জিপিএ ফাইভ অর্জনকারী। অর্থাৎ এই কলেজে ভর্তির পর ১৪৩৭জনই জিপিএ ৫ অর্জন করে।

ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১ হাজার ২৭৫জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতকার্য হয় ১ হাজার ২৭৪জন। তারমধ্যে জিপিএ-০৫ অর্জন করে ৫৬১জন। পাসের হার ৯৯.৯২%। ভর্তিকালীন সময়ে এই শিক্ষার্থীদের মাত্র ৪২জন ছিল জিপিএ-০৫ প্রাপ্ত। ৫১৯জনই কলেজটির আন্তরিক নার্সিং তথা তত্বাবধানের মাধ্যমে জিপিএ-০৫ অর্জন করে। উন্নয়নের শতকরা হার প্রায় ১০০%।   

২০১৯ সালে খোলা বিজ্ঞান শাখা থেকে ১ হাজার ৫২৭জন অংশগ্রহণকারির মধ্যে পাস করে ১হাজার ৫২১জন। তন্মধ্যে জিপিএ ০৫ অর্জন করে ১হাজার ১৫৯জন। পাসের হার ৯৯.৬১%। ভর্তিকালীন সময়ে এই শিক্ষার্থীদের মাত্র ২৪১জন জিপিএ-০৫ প্রাপ্ত ছিল। ৯১৮জনই কলেজটির আন্তরিক নার্সিং তথা তত্বাবধানে জিপিএ ০৫ অর্জন করে। উন্নয়নের শতকরা হার প্রায় ১০০%।
 
উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষায় ১৯৯১-২০০২ সাল পর্যন্ত কলেজের গড় পাসের হার ছিলো ৯৯.৪১% এবং জিপিএ পদ্ধতিতে ২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ২০ বছরে কলেজের গড় পাসের হার প্রায় ১০০%।

ভাল ফলাফল অর্জনের প্রতিক্রিয়ায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবু মাসুদ বলেন; বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফলাফল অর্জনের ব্যাপারটিতে গুরুত্বারোপের মাধ্যমেই মূলতঃ আমাদের ধারাবাহিক এই অর্জন। তিনি আরো বলেন, দেশসেরা ঐতিহ্যবাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের দুর্লভ সুযোগ ও সমৃদ্ধ ক্যারিয়ারে আলোকিত মানুষ তৈরির একনিষ্ঠ অংশগ্রহণেই আমরা অধিকতর যত্নশীল।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই কলেজ ১৯৯৬ ও ২০০২ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিং ২০১৫, ২০১৬, ২০১৭ ও ২০১৮ এ ঢাকা কমার্স কলেজ দেশের সেরা বেসরকারি কলেজের স্বীকৃতি অর্জন করে।

ইত্তেফাক/এএইচপি