ওয়েস্টিনে চাকরির সুযোগ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০৮:৪০

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দি ওয়েস্টিন ঢাকা। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিং কমিউনিকেশনস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদনের যোগ্যতা: মার্কেটিং বিষয়ে বিবিএ থাকতে হবে। যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, পিপল ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে থাকতে হবে ৩ বছরের অভিজ্ঞতা।

বয়স: প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

জেন্ডার: নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। 

আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিলম মেডিক্যাল অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল, ২০২৩

ইত্তেফাক/আর