ব্র্যাকে চাকরির সুযোগ 

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৫:৫৫

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদটিতে কমপক্ষে ০৩ থেকে ০৬ বছর অভিজ্ঞতাসহ নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ১৯ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
বিভাগের নাম: এসআর কোঅর্ডিনেশন অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট
পদের নাম: ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা

আগ্রহীরা careers.brac.net এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

ইত্তেফাক/এআই