সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ব্র্যাঞ্চে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৯ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার।
পদের সংখ্যা: ২০টি।
আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। তবে প্রার্থীর ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ২৩-৪০ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ মে, ২০২৩
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
