সম্প্রতি নিয়োগ প্রকাশ করেছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের রিকোভারি অ্যান্ড লিগ্যাল বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার, রিকোভারি অ্যান্ড লিগ্যাল।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদনের যোগ্যতা: এলএলবি/ এলএলএম ডিগ্রি থাকতে হবে। নেগশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, অর্থ ঋণ আদালত আইন, ল্যান্ড/প্রোপার্টি অ্যান্ড প্রপার্টি ট্রান্সফার আইন বিষয়ে জানাশোনা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডায়নামিক হতে হবে। দক্ষতা থাকতে হবে যোগাযোগে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ২১-৩০ বছর।
কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল, ২০২৩
