ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৫:৩০

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট ব্যাংকিং ডিভিশন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার/ অ্যাসোসিয়েট ম্যানেজার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ ব্যাংকিং/ ফাইন্যান্স/ মার্কেটিং/ অ্যাকাউন্টিং/ ইকোনমিক্স/ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস, এক্সেল ডাটাবেস, পাওয়ার বিআই ও পাওয়ার পয়েন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে। থাকতে হবে যোগাযোগ দক্ষতাও। 

আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল, ২০২৩

ইত্তেফাক/আর