আকিজ অ্যাসেটে চাকরির সুযোগ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৮:১৮

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ অ্যাসেটস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের কোম্পানি অ্যাফেয়ারস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: মাস্টার্স পাস করতে হবে। সফটওয়্যার চালনায় দক্ষতা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়সসীমা ৪০ বছর।

জেন্ডার: পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল, ২০২৩

ইত্তেফাক/আর