ন্যাশনাল ফাইন্যান্সে চাকরির সুযোগ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৮:৪৪

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের প্রিন্সিপাল শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার।

পদের সংখ্যা: ১টি।

আবেদন যোগ্যতা: বিজনেস ডেভেলপমেন্ট, করপোরেট ফাইন্যান্স, লিজ ফাইন্যান্সিং, রিটেইল লোন ও এসএমই বিষয়ে দক্ষতা থাকতে হবে। ১২-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও লিজিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়সসীমা ৪২ বছর।

কর্মস্থল: চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ, মোবাইল বিল, ভ্রমণ অ্যালায়েন্স, মেডিকেল অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, বীমা ও গ্র্যাচুয়েটি সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল, ২০২৩

ইত্তেফাক/আর