সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের অপারেশনস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৭ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার/ অপারেশনস ম্যানেজার।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদন যোগ্যতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট, এসএমই বা রিটেইল বিজনেস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে। মাস্টার্স পাস করতে হবে। কোনো তৃতীয় শ্রেণি থাকা যাবে না। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ২৭ মে, ২০২৩
