বাড়িতে বসে কাজ হয় না: ইলন মাস্ক

আপডেট : ১৮ মে ২০২৩, ১৮:১২

টেসলা, স্পেসএক্স ও টুইটার। এই তিন কোম্পানির মালিক ইলন মাস্ক। ব্যাপক সমালোচিত টুইটারের জন্য। কদিন আগে টুইটারের সিইও বদল করলেও তাকে ছায়া সিইও বলা হচ্ছে। সম্প্রতি সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে তিনি আবার আলোচনায়। মাস্ক মনে করেন ঘরে বসে যারা কাজ করে কিংবা রিমোট ওয়ার্ক করলে তা 'নৈতিকভাবে ঠিক নয়'।

মাস্ক অবশ্য জানান রিমোট ওয়ার্ক নতুন কিছু নয়। টুইটারের দায়িত্ব পাওয়ার পর মাস্ক 'ওয়ার্ক ফ্রম হোম' ব্যবস্থা পুরোপুরি বদলে ফেলেন। টুইটারের সাবেক সিইও জ্যাক ডোরসি এমন সুবিধা চালু করেছিলেন। টুইটারে এই নিয়ম চালুর পর টেসলাতেও মাস্ক একই নিয়ম চালু করেন। 

সিএনবিসি-কে দেওয়া এই সাক্ষাৎকারে ইলন মাস্ক বলেন, অধিকাংশ টেক কোম্পানিই তাদের কর্মীদের অফিসে কাজ করতে আসার উৎসাহ জোগাচ্ছেন। তিনি বলেন, 'ল্যাপটপ নির্ভর হোম ওয়ার্কাররা লা লা ল্যান্ডে বাস করে। একবার একটা গাড়ির কোম্পানির কথা ভাবুন। ওখানে কি কেউ বাড়িতে বসে কাজ করতে পারে? আপনি ভাবুন যারা বাড়ি ঠিক করে, বানায় কিংবা রান্নার কাজ করে তাদের পক্ষে কি বাড়িতে বসে থেকে কাজ করা সম্ভব? তাই কেউ যদি ভাবে বাড়িতে বসে কাজ করবে তাহলে ঐ ভাবনায় গলদ আছে। কারণ এই শ্রম উৎপাদনশীল হতে পারে না। আর আমি মনে করি বিষয়টি নৈতিকভাবেও ঠিক নয়।'

তবে মাস্ক জানান, তিনি আশা করেন না সবাই সপ্তাহে সাতদিন কাজ করবে। বরং সবার কিছুটা হলেও ছুটির প্রয়োজন। যদিও মাস্ক নিজে বছরে দুই-তিনবারের বেশি ছুটি নেন না। 

সূত্র: গিজমোডো

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন