বাংলাতেও ব্যবহার করুন চ্যাটজিপিটি

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৩:৫৬

কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বললে প্রথমেই আসবে চ্যাটজিপিটির নাম। প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করা এই কৃত্রিম বুদ্ধিমত্তা একা নয়। এর বাইরেও রয়েছে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা।

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এরই মধ্যে গুগল তৈরি করেছে তাদের এআই ‘বার্ড’। যেটি চ্যাটজিপিটির মতোই কৃত্রিম বুদ্ধিমত্তার এই চ্যাটবটটি অনেক সুবিধা এনেছে।

এর আগেও শোনা গিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই শিখে নিয়েছে বাংলা। আর এবার বাংলাতে সেবা দিতে শুরু করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। নতুন আপডেটের সঙ্গে ব্যবহারকারীদের জন্য এসেছে অনেক সুবিধা।

শুধু বাংলা হয় আরও ৪০টি ভাষায় ব্যবহার করতে পারবেন গুগল বার্ড। এর মধ্যে আছে বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, কন্নর, মালয়ালম, মারাঠি, গুজরাতি, উর্দু, স্প্যানিশ, আরবি, জার্মানি, চাইনিজসহ আরও অনেক ভাষা।

সম্প্রতি গুগল তাদের এআই চ্যাটবটটি বার্ড লঞ্চ করেছে ব্রাজিল এবং ইউরোপের বিভিন্ন দেশে। এর পাশাপাশি এসেছে নতুন ফিচারও। গুগল বার্ড এখন ছবি বুঝতেও সক্ষম। চ্যাটজইপিটির পেইড মেম্বারদের ক্ষেত্রে এই ফিচার আগেই চালু হয়েছে।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন