লজিটেক কম্পিউটার এক্সেসরিজের জন্য পরিচিত নাম। এখানে সুলভ মূল্যে অনেক কম্পিউটার এক্সেসরিজ কিনতে পাওয়া যায়। এবার তারা স্ট্রিম ডেকের প্রতিদ্বন্দ্বী লুপডেক কিনে নিয়েছে। লুপডেকের কথা অনেকেরই জানা। যেকোনো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এটি একটি জনপ্রিয় গ্যাজেট।
স্ট্রিমার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য লুপডেক একটি জনপ্রিয় এডিটিং কনসোল। এই কনসোলের মালিকানা এখন লজিটেকের কাছে। তবে কত অর্থের বিনিময়ে এই মালিকানা বদল হয়েছে তা এখনও জানা যায়নি।
শুধু সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, লজিটেক এখন লুপটেক কিনে নিয়েছে৷ স্ট্রিমিং বাজারে লজিটেক সম্প্রতি একাধিক পদক্ষেপ নিচ্ছে। এলগাটোর মত জনপ্রিয় কোম্পানির সঙ্গেও তাদের এখন টেক্কা দেওয়ার সক্ষমতা আছে। ইন্ডিয়েগেগোর প্রজেক্ট হিসেবে লুপডেক চালু হয়েছিল। সাবেক নোকিয়ার ডিজাইনার এই লুপডেককে বাস্তবায়ন করেছিল। রেজার তখন লুপডেকের লাইসেন্সও চালু করে।
লজিটেক জানিয়েছে, তারা লুপডেক স্ট্রিমিং কমিউনিটিকে বড় করার চিন্তা করছে। তবে তারা কিভাবে এর ব্র্যান্ডিং চালিয়ে যাবে তা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলাতেও ব্যবহার করুন চ্যাটজিপিটি