সংসদ ভবন লেকে পোনা অবমুক্ত করেন স্পিকার ও চিফ হুইপ

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২১:১৫

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চেীধুরী এমপি ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণ করেন। 

‘নিরাপদ মাছে করবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় লেকে রুই, কাতলা মৃগেল, কালিবাউস এই চার প্রজাতির ১৩ হাজার ১৫০টি মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম এমপিসহ আরও অনেকে।

ইত্তেফাক/এবি/পিও