অ্যালায়েন্স ফাইনান্স ও বিএফআইইউর উদ্যোগে কর্মশালা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৭

সম্প্রতি মুদ্রা পাচার রোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলায় (এএমএল/সিএফটি) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে যৌথভাবে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান।  

বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসাইন এবং যুগ্ম পরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান্তি কুমার সাহা ও অনান্য কর্মকর্তাগণ। 

মুদ্রা পাচার রোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলায় কর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ও ঝুঁকি হ্রাসে বার্ষিক কর্মশালার অংশ হিসেবে এটি আয়োজন করে অ্যালায়েন্স ফাইন্যান্স। 

ইত্তেফাক/এআই