পল’স একাডেমিতে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৭:৫১

ইংলিশ মিডিয়াম স্কুল পল’স একাডেমির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে পল’স একাডেমির স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এর মধ্যে রয়েছে দৌড়, বল নিক্ষেপ, টয় রেস, পিলো পাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে ৩০ বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় স্কুল প্রাঙ্গণ মুখর হয়ে উঠে। 


চলতি বছরের জুলাই এ ইউকে’র ক্যামব্রিজ ক্যারিকুলাম অনুযায়ি পল’স একডামেরি শিক্ষা কার্যক্রম শুরু হয়। আগামী জানুয়ারিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর ইংরেজি ভার্সন অনুযায়ীও পাঠদান শুরু হবে।

ইত্তেফাক/এআই