কবি আসাদ চৌধুরীর স্মরণে কানাডার ৩ শহরে স্মরণসভা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১১:৫৮

সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরীর স্মরণে কানাডার অটোয়া, মন্ট্রিয়াল ও টরন্টো তিন শহরে তিনটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কানাডার স্থানীয় সময় শনিবার (১৪ অক্টোবর) টরন্টোতে বাংলা টাউনস্থ রেডহট তন্দুরীতে ‘আলো দিয়ে যাই’ সংগঠন এক আলোচনা এবং কবিতা পাঠের আয়োজন করে। এই অনুষ্ঠানে কবিকন্যা নুসরাত জাহান চৌধুরী শাউলী ছাড়াও অংশ নেন হাসান মাহমুদ, জসিম মল্লিক, নাজমা কাজী, দিলারা নাহার বাবু, মম কাজী, আশরাফুল আলম, মেরি রাশেদীন, ফারহানা আহমেদ, নুসাইবা, রওশন আরা, সুমন মালিক, তাসমিনা খান, মনিরা সুলতানা মিলি, সওগাত আলী সাগর, সামিনা হক, কামরুন্নাহার হীরা, ফাতেমা খান বিদুর, ঋতুশ্রী, মেহরাব রহমান, সাদী আহমেদ, ফ্লোরা নাসরিন ইভা, হোসনে আরা জেমিসহ আরও অনেকে। উপস্থাপনায় ছিলেন কাজী হেলাল ও জামিল বিন খলিল।

ছবি: ইত্তেফাক

এদিকে রাজধানী অটোয়ায় আনন্দকুঞ্জ মিলনায়তনে শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় আরেকটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভায় সভাপতিত্ব করেন লুৎফর রহমান রিটন। কবির মেয়ে-জামাই নাদিম ইকবাল, আফরোজা বানু, মহসিন রেজা ছাড়াও অটোয়াস্থ বাংলাদেশি সংস্কৃতি কর্মীরা শ্রদ্ধা নিবেদন, বক্তৃতা ও সদ্য প্রয়াত এই কবির লেখা কবিতা পাঠ করেন।

ছবি: ইত্তেফাক

এছাড়াও গত ১৩ অক্টোবর মন্ট্রিয়লের কাফে র‍্যায়লে এক নাগরিক শোক সভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন হাই কমিশনার খলিলুর রহমান। শামসাদ রানার উপস্থাপনায় এই শোক সভায় অংশ নেন তাজুল মোহাম্মদ, ড. শোয়েব সাঈদ, সাদেরা সুজন, রনি ইউসুফ, মুফতি ফারুক এবং আরো অনেকেই।

দর্শক-শ্রোতারা এক হাতে ফুল ও অন্য হাতে মোমবাতির শিখায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরীকে স্মরণ করেন।

ইত্তেফাক/এইচএ