নিউইয়র্কে আয়োজিত ট্যাপট্যাপ সেন্ড প্রেজেন্টস এটিভি ইউএসএ কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬, সিজন-টু-এর গ্র্যান্ড ফিনাল ভক্তিময় ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই গ্রি মেকানিক্যাল ইয়ঙ্কার্স ও বাংলা ট্রাভেলস-এর সহযোগিতায় রোববার জ্যামাইকার আশা পার্টি হলে অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কের পাঁচটি বরো, লং আইল্যান্ড ও নিউজার্সি থেকে ২০ জন ক্ষুদে প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতার প্রথম স্থান বিজয়ী আবরার হাসান এক হাজার ৫০০ ডলার মূল্যের ওমরা প্যাকেজে সম্মানিত হন। ফার্স্ট রানারআপ আরীব মোহাম্মদ চৌধুরী পান এক হাজার ডলার এবং সেকেন্ড রানারআপ তাহমিদ হাসান রেজা ৫০০ ডলার পুরস্কার অর্জন করেন। এছাড়া অন্যান্য প্রতিযোগীদের জন্য ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবলেটসহ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল।
এটিভি ইউএসএ’র প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান বলেন, “প্রবাসী প্রজন্মের মাঝে ধর্মীয় শিক্ষা ও ইসলামি মূল্যবোধের বিকাশে আমরা ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাব। কোরআনের সুরের মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে আলো জ্বালানো আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি মুহাদ্দিস মোহাম্মদ মিজানুর রহমান সাঈদ, মাওলানা মির্জা আবু জাফর বেগ ও মাওলানা শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এটিভি ইউএসএ স্টেশন হেড রাশেদ বাপ্পী ও সাপ্তাহিক সাদাকালো নির্বাহী সম্পাদক কাশেম মোহাম্মদ।
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ প্রতিযোগীদের একে একে ডেকে নাম দেন। প্রতিযোগিতা অত্যন্ত সঙ্গতিপূর্ণ ও উত্তেজনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বিচারকদের কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়।
প্রবাসী কমিউনিটি থেকে বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মোর্তোজা, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক সহ বাংলাদেশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা এটিভি ইউএসএ এবং স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কমিউনিটির পক্ষ থেকে অংশগ্রহণ করেন বাংলাদেশ সোসাইটির ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান কামরুল, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সেক্রেটারী ফাহাদ সোলাইমান, জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আহসান হাবীব, বাংলা ট্রাভেলস-এর সত্বাধীকারী বেলায়েত হোসেন বেলাল, কালামস বাজারের ম্যানেজিং পার্টনার রায়হান পারভেজ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, পাবনা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএর সাধারণ সম্পাদক ফরমান হোসেন এবং আশা গ্রুপ অব কোম্পানিজের জিএম মাহফুজুল হক চৌধুরীসহ আরও অনেকে।

