জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিক উদযাপন করেছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। দিবসটি উপলক্ষে বুধবার (১৯ অক্টোবর) মালের ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ বলেন, মাত্র ১০ বছর ৯ মাস ২৭ দিন বয়সে এই প্রতিভাবান শিশুর জীবন প্রদীপ নিভে যায়। খুনিরা শিশু রাসেলকে হত্যা করলেও তার স্মৃতি ও চেতনা হত্যা করতে পারেনি। শেখ রাসেলের স্মৃতি ছড়িয়ে দিতে ও বাংলাদেশের শিশুদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই নারকীয় হত্যাকান্ড যেন পৃথিবীর আর কোনো দেশেই না ঘটাতে পারে সেজন্য বিশ্বের নেতৃত্বাধীন নেতাদের সজাগ থাকতে হবে।
মিশনের কাউন্সিলর মো. সোহেল পারভেজের সঞ্চালনায় হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপস্থ অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্র হটজিক্স, ভারতের ডেপুটি হাইকমিশনার মায়াংক সিং, শ্রীলংকার ডেপুটি হাইকমিশনার ডি আমানুল্লাহ ও মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর, সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, প্রবাসী ব্যবসায়ী মো. মজিবুর রহমান, মো. মনির হোসেন, প্রবাসী ডা. সুজন চন্দ্র পাল, এনবিএল মানি ট্রান্সফারের পরিচালক হান্নান খান কবির, সিইও মাসুদুর রহমান, সোশ্যাল ওয়ার্কাস এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন প্রমুখ।

