বিজয়ের মাসে প্রতি বছর বাংলাদেশের মানুষের মধ্যে বিরাজ করে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও মাসজুড়ে থাকে নানা অনুষ্ঠানের আয়োজন। বিজয় দিবস উৎযাপন উপলক্ষে ঢাকা রিজেন্সি আয়োজন করেছে ' বিজয় উল্লাস'র। এটি চলবে ১৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এর এই উৎসবে হোটেলটি তার অন্যতম জনপ্রিয় গ্র্যান্ডিওস রেস্টুরেন্ট-এ অতিথিদের জন্য ৭ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করেছে বুফে ডিনার এ ডাইন থ্রি অ্যাট প্রাইস অফ ওয়ান; যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৬৬৬ টাকা। স্পা সার্ভিসে ১৬ শতাংশ ডিসকাউন্ট; কম্ফি লাউঞ্জে ১৬ শতাংশ ডিসকাউন্ট, জিম মেম্বারশিপে ৫০ শতাংশ ডিসকাউন্ট, রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট 'গ্রিল অন দা স্কাইলাইন' এ আলা-কার্ট মেন্যুতে থাকছে ১৬% ডিসকাউন্ট।
এছাড়া শহরের সবথেকে জনপ্রিয় ও সজ্জিত রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট 'গ্রিল অন দা স্কাইলাইন' এ অতিথিদের জন্য থাকছে বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর-এ স্পেশাল বার-বি-কিউ সেলিব্রেশন ডিনার সঙ্গে খোলা আকাশের নিচে শীতল হাওয়ায় মিউজিক উপভোগ করার জমজমাট আয়োজন-তো আছেই। আরও থাকছে র্যাফেল ড্র সহ নানা অ্যাক্টিভিটিস সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।
