‘ব্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড’ পেল এনার্জিপ্যাক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:২১

দেশের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে জেএসি বাহন জনপ্রিয় করে তোলার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ‘ব্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

চীনের হুফেই শহরে অনুষ্ঠিত জেএসি গ্লোবাল পার্টনার্স কনফারেন্সে ২০২৪ -এ এ পুরস্কারের ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে এনার্জিপ্যাকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ।

উল্লেখ্য, স্বনামধন্য চীনা অটোমোবাইল ও বাণিজ্যিক বাহন নির্মাতা প্রতিষ্ঠান জেএসি মটরসের বাংলাদেশে একমাত্র পার্টনার এনার্জিপ্যাক। জেএসি মটরসের একমাত্র পরিবেশক হিসেবে দেশের পরিবহন খাতে বিশ্বমানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করার মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে এনার্জিপ্যাক। বাংলাদেশে জেএসি’র বাহন জনপ্রিয় করে তুলতে ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন ক্যাম্পেইন ও থিমভিত্তিক কৌশল বাস্তবায়ন করেছে এনার্জিপ্যাক। এনার্জিপ্যাকের এসব কার্যক্রম বাংলাদেশে জেএসি’র বাহনের বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। প্রতিষ্ঠানটি এ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ, এনার্জিপ্যাককে ‘ব্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির’ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ বলেন, যারা নিজেদের প্রচেষ্টা ও নিবেদনের জন্য কোনো স্বীকৃতি অর্জন করেন, সে স্বীকৃতি সবার জন্যই অনুপ্রেরণামূলক। যারা সবসময় আমাদের উদ্ভাবনসহ বিভিন্ন উদ্যোগের প্রতি সমর্থন দিয়ে আসছেন, এনার্জিপ্যাকের সাথে সম্পৃক্ত এমন সবার প্রতি আমি এ পুরস্কার উৎসর্গ করছি।

ইত্তেফাক/এআই