সম্মাননা পেলেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:১৮

সমকালীন বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সোনার বাংলা সাহিত্য পরিষদ-২০২৪ সম্মাননা লাভ করেছেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মুজিবুল হক কবীর।

গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হয়। এছাড়া কথাসাহিত্যে আকমল হোসেন নিপু ও প্রবন্ধে গাজী আজিজুর রহমানকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। ছবি: ইত্তেফাক

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও বিশেষ অতিথি ছিলেন কবি নাসির আহমেদ, ইসহাক খান, কবি মুস্তাফিজ শফি, কবি শামীম রেজা, কথাশিল্প সালমা বাণী, কবি তানভীর রাতুল, কবি টি এম কায়সার, ড. সুরাইয়া ফারজানা হাসান ও ইংল্যান্ডের কবি অ্যামি নেলসন স্মিথ ও মাইক শেরিফ। এতে ড. শিহাব শাহরিয়ার, কবি আলফের্ড খোকন, কবি ফিরোজ শাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এইচএ