আজ ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, রোববার। ১৪ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৫ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ছয়টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল পাঁচটা ৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ১ ও ৪। শুভ বার: রবি। শুভ রত্ন: রুবি ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি মৌলিক উদ্ভাবনী ক্ষমতার অধিকারী। ব্যক্তিস্বাধীনতা আপনার কাছে সবচেয়ে প্রিয়। উদার ও বন্ধুবৎসল হলেও অন্যের মত দ্বারা আপনি সহজে প্রভাবিত হন না। আপনার জীবনে বাধা আসবে। সাফল্য বিলম্বিত হবে। আপনার মধ্যে সমন্বয়কারী গুণের বিকাশ সাধন করতে হবে। আর দৃঢ়তা ও ইচ্ছাশক্তি আপনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দেবে। উদ্ভাবনী ক্ষমতা ও একা চলার গুণ আছে আপনার।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর মোটামুটি ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। আয়-উপার্জন বাড়তে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। রিপুকে সংযত রাখুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে, সে সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে।

