আজ ৩০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার। ১৬ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৭ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ৬টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৫টা ৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৪। শুভ বার: রবি ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি আদর্শবাদী ও মানবতাবাদী। আপনার মনের সঙ্গে যুক্ত হয়েছে উচ্চাভিলাষ ও সাংগঠনিক দক্ষতা। আপনি বুদ্ধিমান। বড় কিছু করার যোগ্যতা আছে আপনার। লক্ষ্যে আপনি অবিচল। কর্তৃত্ব লাভ করতে আপনি দৃঢ়প্রতিজ্ঞ। অন্যের ঈর্ষা ও শত্রুতা সম্পর্কে আপনাকে সাবধান থাকতে হবে। নিজের চেষ্টায়ই আপনি প্রতিষ্ঠিত হবেন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করতে পারেন। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে চাকরিজীবীদের কোনো পদোন্নতি হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। মন ভালো থাকতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।

