আজ ১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। ১৮ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ এবং ১৯ রজব ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় সকাল ৬টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৫টা ৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ১ ও ৪। শুভবার: রোববার বা রবিবার। শুভ রত্ন: রুবি ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি মেধাবী। আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনি অধিকতর আত্মনির্ভরশীল। আপনার জীবন হবে কর্মমুখর ও পরিবর্তনশীল। উচ্চাভিলাষী। প্রত্যয় ও দৃঢ়তা আপনার সাফল্যকে ভূষিত করবে। অন্যদের ঈর্ষাপরায়ণতা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। লক্ষ্যপানে একা চললে আপনি বেশি সফল হবেন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর ভালো নাও থাকতে পারে। আহারে বিহারে সতর্ক থাকুন। সীমালঙ্ঘন করা ঠিক হবে না। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। সন্তানের প্রতি খেয়াল রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। সবার প্রতি সদাচরণ করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নিতে পারেন। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অতিন্দ্রীয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। তীর্থভ্রমণের সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। রিপুকে সংযত রাখুন।

