প্রথমবারের মতো এআই ভিত্তিক ওয়েবসাইট মেকার জেন-ওয়েব-বিল্ডার আনলো বাংলাদেশি প্রতিষ্ঠান কন্টেসা এক্সাইট এআই লিমিটেডে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি ২০২৪) রাজধানী ঢাকায় বেসিসের অডিটোরিয়ামে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি রাসেল টি আহমেদ, এক্সাইট এআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আল-মামুন হৃদয়, কন্টেসা সলিউশনস এবং কনসালটেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।
বক্তারা জানান, এক ঝাঁক দেশি মেধাবি প্রকৌশলীদের তৈরি এই ওয়েবসাইট মেকার দিয়ে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি সম্ভব। স্কেচ বা নকশা থেকে কিংবা ইউআরএল থেকেও অল্প সময়ে ওয়াবসাইট তৈরি করা সম্ভব এই ওয়েব মেকার দিয়ে। এতে করে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেননি তারাও অতি অল্প সময়ে এই ওয়েব মেকার দিয়ে ওয়াবসাইট তৈরি করতে পারবেন। এখান থেকে ট্রেনিং নিয়ে দেশের যেকোন প্রান্ত থেকে যে কেউ প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারবেন। এর মধ্য দিয়ে ফ্রিল্যান্সারদের জন্য এটি নতুন দুয়ার উন্মোচন হলো।
উদ্বোধন অনুষ্ঠানে নানা পেশার উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আইটি সেবা প্রদানকারী ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিরা, সাংবাদিক সহ খাত সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
ফ্রি রেজিস্ট্রেশন করতে এবং তিনটি ওয়েবসাইট ফ্রি ডেভেলপ করতে ভিজিট করুন: www.genwebbuilder.com
