যমুনা ইলেকট্রনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বুবলী

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১২:৪০

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। বুধবার (২০ মার্চ) যমুনা গ্রুপের কর্পোরেট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তিনি।

যমুনা গ্রুপের ডিরেক্টর (সেলস, মার্কেটিং, এবং অপারেশনস) ড. আলমগীরের সঞ্চালনায় বুবলীর সঙ্গে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিটেডের ডিরেক্টর (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুবলী বলেন, ‘ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স এখন আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ। আর এই অনুষঙ্গটির সঙ্গে যমুনা ইলেকট্রনিক্সের সুনাম সর্বজনবিদিত। মানুষের চাহিদা আর ক্রেতা সন্তুষ্টির কথা মাথায় রেখে যমুনা ইলেকট্রনিক্স সর্বাধুনিক প্রযুক্তির সর্বোৎকৃষ্ট পণ্যটি তাদের নিজস্ব কারখানায় তৈরি করছে। তাছাড়া বিশাল এ কর্মযজ্ঞে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে যা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। তাদের এ পথ চলায় যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত বোধ করছি।’

সেলিম উল্যা সেলিম বলেন, মানুষের প্রয়োজন আয়োজনে পাশে থাকতে যমুনা ইলেকট্রনিক্স ২০১৪ সালে বৃহৎ পরিসরে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন শুরু করে। প্রতিনিয়ত উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি, উন্নত কাঁচামাল ও উৎকর্ষ সাধনের ফলে যমুনা আজ দেশের ১ নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড।

সাজ্জাদুল ইসলাম বলেন, আমরা সংখ্যায় নয়, গুণগত মানে বিশ্বাসী। উৎপাদন শুরুর প্রথম দিন থেকেই আমরা গ্রাহকের কাছে দেশ সেরা ইলেকট্রনিক্স পণ্যটি পৌঁছে দিচ্ছি। আমাদের উৎপাদিত পণ্যের অভিযোগ ১% এর নিচে, যা অন্যান্য কোম্পানিগুলোর ক্ষেত্রে ১২%-১৫%।

এ অনুষ্ঠানে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিডেটের হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) কামাল হোসেন, জিএম (এইচআর, এডমিন অ্যান্ড কাস্টমার সার্ভিস) মো. মুজাহিদুল ইসলাম, ডিজিএম (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) রকিব আহমেদ, এজিএম (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) রুহুল কে. সাগর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এআই