ঢাকা রিজেন্সির ইফতার-ডিনারের সঙ্গে আকর্ষণীয় ঈদ উপহার

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৪:২১

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট তাদের বুফে ইফতার ও ডিনারে রমজানের স্বাদের সঙ্গে নিয়ে এসেছে বিশেষ ও আকর্ষণীয় অফার।

ঢাকা রিজেন্সির ফুড ফ্যান ও ভোজন রসিকরা ব্যুফে ইফতার-ডিনারে ঢাকার সবথেকে বড় লয়াল্টি মেম্বারশিপ প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব কার্ড ব্যবহারেই উপভোগ করতে পারবে একইসঙ্গে বাই টেন গেট টেন ফ্রি অফার।

শুধু তাই নয়, রয়েছে কাপল এয়ার টিকেট, জনপ্রিয় ব্র্যান্ডের গিফট ভাউচার এবং আরো অনেক অনেক উপহার জেতার সুযোগ। রমজান মাসের প্রতি বুধবার র‍্যাফেল ড্র প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ঢাকা রিজেন্সির জনপ্রিয় গ্র্যান্ডিওজ রেস্টুরেন্টে।

এছাড়াও, বিশেষ অনুষ্ঠান যেমন ইফতার পার্টি, ফ্যামিলি গেট টুগেদার, কর্পোরেট ইভেন্ট ইত্যাদি উদযাপন করা যাবে এখানে। রমজান উপলক্ষ্যে ঢাকা রিজেন্সিতে বুক করলেই পাওয়া যাবে কমপ্লিমেন্টারি ভেন্যু। সঙ্গে কাস্টমাইজযোগ্য মেনু রয়েছে। যার মূল্য শুরু হয়েছে ১৬০০ টাকা থেকে।

ইত্তেফাক/এআই