বিইউএফটিতে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৬:৪২

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনলোজিতে (বিইউএফটি) বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের  স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিইউএফটি’র প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। 

অনুষ্ঠানে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান তার পিতা-মাতার নামে ৫০ লক্ষ টাকা ও প্রধান অতিথি হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ ২৫ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ফান্ডে অনুদান দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সিএফও, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, বিআইএফটি পরিচালক, আইকিউএসি পরিচালক, লজিস্টিক প্রধান, জনসংযোগ প্রধান, লাইব্রেরিয়ান এবং ম্যানেজার আইটি, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এআই