চট্টগ্রামে একটি এক্সক্লুসিভ শোরুমসহ একযোগে যমুনা ইলেকট্রনিক্সের ১৩টি শোরুম উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে যমুনা ইলেকট্রনিক্সের ব্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়িকা শবনম বুবলী ফিতা ও কেক কেটে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে নজির আহমেদ মার্কেটে প্রথমে এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করেন।
এরপর নগরীর তারকা হোটেল পেনিনসুলায় যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলসের উদ্যোগে ব্যবসায়িক পার্টনারদের নিয়ে বিজনেস মিট ২০২৪' আয়োজন করা হয়। সেখানে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে বাকি ১২টি শোরুমের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে এজিএম (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) রুহুল কে. সাগর।
উদ্বোধন উপলক্ষ্যে শোরুমের সব পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় ঘোষণা করেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের ডিস্ট্রিবিউটর হক ইলেকট্রনিক্সের কর্ণধার ইকরামুল হক পাটোয়ারী। এ ঘোষণায় ডিলারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যায়।
উদ্বোধনকালে শবনম বুবলী বলেন, যমুনা ইলেকট্রনিক্স কখনো কোয়ালিটির সঙ্গে আপস করে না। যমুনা ইলেকট্রনিক্সের পণ্য বিদুত্সাশ্রয়ী। আমরা চাই দেশের টাকা দেশেই থাকুক, দেশের পণ্য কিনে দেশের মানুষ উপকৃত হোক।
হক ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ইকরামুল হক বলেন, যমুনার পণ্যের গুণগত মান অনেক উন্নত। এটা নির্দ্বিধায় আমি বলতে পারি। কারণ, দীর্ঘদিন এ বিষয়ে যাচাই-বাছাই করেছি। তারপরই যমুনার সঙ্গে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছি।
যমুনা এক্সক্লুসিভ শোরুমে পাওয়া যাচ্ছে নাম্বার-১ বেস্ট কুলিং রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ, স্মার্ট এলইডি টিভি, ইকো ফ্রেন্ডলি এয়ারকন্ডিশনার, অটোমেটিক ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, বে্লন্ডার, রাইস কুকার, গ্যাস স্টোভ, ইলেকট্রিক কেতলি, মোটরসাইকেলসহ সব ধরনের ইলেকট্রনিক্স পণ্য। এছাড়া যমুনা রেফ্রিজারেটরে রয়েছে ১২ বছর, এলইডি টিভিতে ৫ বছর এবং এয়ার কন্ডিশনারে ১০ বছরের ওয়ারেন্টি।
