সুবর্ণচরে নির্বাচনের তিন দিন আগে ওসি প্রত্যাহার

আপডেট : ০৫ মে ২০২৪, ২২:১৬

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের তিন দিন আগে নির্বাচন কমিশনের নির্দেশে চরজব্বার থানার ওসি মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। 

রোববার (৫ মে) বিকালে জেলার পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, চরজব্বার থানার ওসি মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে হাতিয়ার ভাসানচর থানার ওসি মো. কাওসার আলম ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাতে পুলিশ সুপার আরও জানান, নিয়ম অনুযায়ী ওসি মো. রফিকুল ইসলামকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে তাকে কুমিল্লা জেলায় বদলি করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৮ মে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম (দেয়াত-কলম) প্রতিদ্বন্দ্বীতা করছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী হচ্ছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী (আনারস)।

ইত্তেফাক/পিও