জনবল নেবে বাংলালিংক 

আপডেট : ২৪ জুন ২০২৪, ১৮:০৫

ইন্টারনাল অডিট ম্যানেজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলালিংক। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। কর্মস্থল ঢাকা। পদ সংখ্যা ১টি।

এ পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন সিস্টেম অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এ ছাড়াও টেলিকম আইটি/নেটওয়ার্ক (জিএসএম, ৪জি এবং উন্নত প্রযুক্তি) সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা লাগবে কমপক্ষে ৪ থেকে ৫ বছর।

আবেদন নেওয়া শুরু হয়েছে ২৪ জুন থেকে। আবেদন করা যাবে আগামী ২৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন লিংক: https://banglalink.bdjobs.com/Details.asp?JobID=9382

ইত্তেফাক/এআই