বিজয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২২:৩৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নাগরিক ফোরামের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

৭ জুলাই (রোববার) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার মির্জাপুর বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

এদিন ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম।

সংগঠনের সভাপতি আব্দুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম কামরুল হাসান শান্তের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা সভাপতি এবিএম মোর্শেদ কামাল।

এ ছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক আলোচনা করেন পূর্বাচল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান সোহাগ, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী নুরুল আমিন, ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরান খান, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ সরকার, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক  শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আসলাম ও আবু হানিফ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোজাহারুল হক, চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলম, বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল এর প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আজ্জম, আজহারুল ইসলাম ভূঁইয়া, সাং আলাল উদ্দিন,  মুজিবুর রহমান, মোহাম্মদ সেলিম চৌধুরী, শাহনেওয়াজ শাহ, মহি উদ্দিন রুবেল, সিরাজুল ইসলাম মাস্টার, সাইমন মিয়া, আব্দুল হামিদ, বাছির মেম্বারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীরা। 

ইত্তেফাক/এসএ