সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষরিত ওবামা কেয়ার আইনের ভবিষ্যত নির্ধারিত হচ্ছে দেশটির সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার নিউ অরলিয়ন্সের একটি ফেডারেল আপিল আদালতে এই স্বাস্থ্য আইনটি তোলা হয়।
বলা হচ্ছে, এই আইনের রায় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে নিম্ন আদালত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অংশ বিশেষ ওবামাকেয়ারকে অসাংবিধানিক বলে রায় দেয়। নিউ অরলিয়ন্সের ফিফথ ইউএস সার্কিট কোর্ট অব অ্যাপিলস-এর তিনজন বিচারকের একটি প্যানেল বর্তমানে নিম্ন আদালতের রায়টি বিবেচনা করছেন।
আরও পড়ুনঃ পদ্মা সেতু নিয়ে সৃষ্ট গুজবে কান দিবেন না: সেতু কর্তৃপক্ষ
তারা নিম্ন আদালতের রায় বহাল রাখলে আমেরিকার লাখ লাখ পরিবার দুর্দশায় পড়বে বলে আশংকা করা হচ্ছে।
ইত্তেফাক/টিএস
