হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘বিলিং সহকারী’ পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে শুধুমাত্র নারীরাই আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক/দৈনিক হাজিরাভিত্তিক।
কর্মস্থল: হবিগঞ্জ।
বয়স: ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
