মোবাইল অপারেটর রবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে সিলেট সদরের কিছু জায়গায় বিক্রয় প্রতিনিধি নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। পদটিতে শুধুমাত্র পুরুষেরাই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: রবি
পদের নাম: বিক্রয় প্রতিনিধি
লোকবল নিয়োগ: ৫ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট কাজের দক্ষতা
অভিজ্ঞতা: স্বপদে কাজ করার যেকোনো কোম্পানিতে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর
কর্মস্থল: সিলেট (সিলেট সদর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, মোবাইল বিল, মাসিক ইনসেন্টিভ প্রদান, ঈদ বোনাস, প্রতি বছর বেতন বৃদ্ধি, এচিভমেন্ট অনুযায়ী প্রমোশন।
আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1290929&ln=1 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৪
