ওয়ালটনে চাকরির সুযোগ, পাচ্ছেন প্রভিডেন্ট ফান্ড-ইন্সুরেন্স

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১১:৫২

ওয়ালটনে চাকরির সুযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: জুনিয়র সুপারভাইজার, ১ জন।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে অষ্টম শ্রেণি/এসএসসি/এইচএসসি/সমমান পাস হতে হবে। এ ছাড়া কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল গাজীপুরের কালিয়াকৈরে।
 
বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা
প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবার (আংশিক ভর্তুকি), ২টি উত্সব বোনাস এবং কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।
 
 আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে 
 
আবেদনের সময়সীমা: আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

ইত্তেফাক/পিএস