জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশ’র আত্মপ্রকাশ, আহবায়ক নোমানী ও সদস্য সচিব সাবিত

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:৫৬

রিদওয়ান নোমানীকে আহ্বায়ক ও যাওয়াদ হাসান সাবিতকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশেষ কমিটি ঘোষণার মাধ্যমে আত্মপ্রকাশ করেছে জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশ।

শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে এ রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়। এ ছাড়া ইসমাইল হোসেন বিজয়কে যুগ্ম আহ্বায়ক ও সুরাইক হাসান সিয়ামকে যুগ্ম সদস্য করা হয়। 

এ ছাড়া অন্য সদস্যরা হলেন স্বাধীন খান, গোলাম আহাদ তুহিন, জুনায়েদ হোসাইন রাতুল, শেখ সিয়াম, বৃষ্টি আক্তার, ইমরান হোসেন, রায়হান বিন মাহমুদ, রায়হান ফরাজী, মুহাম্মদ মিতুল, মেহেদী হাসান সাব্বির ও মজিবর রহমান। 

আহ্বায়ক রিদওয়ান নোমানী বলেন, শিক্ষা, জাগরণ ও দেশসেবাকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে যাত্রা শুরু হল জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশের। শতভাগ শিক্ষার নিশ্চয়তাসহ একটি সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। এখন সবচেয়ে জরুরি দরকার জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা- তা না হলে জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশ রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। 

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গণহত্যার বিচার না করে কোনোভাবেই আগাতে পারে না।

ইত্তেফাক/পিও