লাখের কাছাকাছি বেতনে চাকরি দিচ্ছে সিপিডি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১০:৫৩

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ইন্টারনাল অডিট বিভাগ সিনিয়র অ্যাসোসিয়েট পদে একাধিক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৮১ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) 
পদের নাম: সিনিয়র অ্যাসোসিয়েট
বিভাগ: ইন্টারনাল অডিট
পদসংখ্যা: নির্ধারিত নয়
 
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্সে স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: আর্থিক ব্যবস্থাপনা এবং অ্যাকাউন্টিং, এমএস এক্সেলে দক্ষ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যেমন এমএস অফিস, আউটলুক ইত্যাদির চমৎকার কাজের জ্ঞান। ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালো লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
 
কর্মস্থল: ঢাকা 
বেতন: ৮১,২০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা
 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
 
১৩ জানুয়ারি থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।
 

ইত্তেফাক/পিএস