আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, রয়েছে হোম অফিস সুবিধা  

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৩:২৪

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে নিয়োগ দেবে, যেখানে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতিযোগিতামূলক বেতনের পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।   

যোগ্যতা ও অভিজ্ঞতা:  
- ফিন্যান্স বা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক।  
- প্রফেশনাল অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন থাকতে হবে।  
- ফিন্যান্স, এইচআর, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, প্রশাসন এবং প্রকিউরমেন্টে ম্যানেজারিয়াল পদে অভিজ্ঞতা প্রয়োজন।  
- আন্তর্জাতিক সংস্থায় হেড অব অপারেশনস হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  
- সমস্যার বিশ্লেষণ, সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে।  
- এমএস অফিস এবং ট্যালি সফটওয়্যারে পারদর্শী হতে হবে।  
- ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন।  

চাকরির ধরন: চুক্তিভিত্তিক  
কর্মস্থল: ঢাকা (তবে হোম অফিসের সুবিধা রয়েছে)  

বেতন ও সুবিধা:  
- বাৎসরিক বেতন: ৩৬,০৭,৬৩২ থেকে ৪১,২৩,৪৭৬ টাকা।  
- বছরে ৩৭ দিন ছুটি (বার্ষিক, সরকারি ও অফিস ছুটি)।  
- মাতৃত্বকালীন ছুটি, ২০ দিন পিতৃত্বকালীন ছুটি।  
- উৎসব বোনাস, পেনশন স্কিম, স্বাস্থ্য, ভ্রমণ ও জীবন বিমা সুবিধা।  
- ছুটি ও যোগাযোগ ভাতা, প্রশিক্ষণ এবং বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ।  

আবেদনের পদ্ধতি:  
আগ্রহী প্রার্থীরা গেইন-এর (https://www.gainhealth.org/head-operations-bangladesh) ওয়েবসাইটে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে আবেদন করতে পারবেন।  

আবেদনের শেষ তারিখ: ১১ ফেব্রুয়ারি।

ইত্তেফাক/টিএইচ