অভিজ্ঞতা ছাড়াই ইস্টার্ন ব্যাংকে চাকরি, মাসিক বেতন ৩১ হাজার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯

ইস্টার্ন ব্যাংক পিএলসি তাদের 'কার্ডস অ্যাকুইজিশন (কার্ড সেলস)' বিভাগে ট্রে-ইনি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে আগ্রহী প্রার্থীরা কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের যোগ্যতা ও সুবিধাসমূহ

এই পদের জন্য প্রার্থীর স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমাও নির্ধারিত নয় এবং কর্মস্থল হবে ঢাকায়। 

পদসংখ্যা নির্ধারিত না হলেও, নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩১ হাজার টাকা বেতন পাবেন। বেতনের পাশাপাশি উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন ভাতা, ছুটির সুবিধা এবং প্রতিষ্ঠানের মানবসম্পদ নীতি অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীরা আগামী ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ইত্তেফাক/টিএইচ