বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১৬:৪৬

বরিশাল-৬ আসনের বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে বাকেরগঞ্জ জে.এস.ইউ মডেল হাই স্কুলের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

পরে জে.এস.ইউ. মডেল হাই স্কুল মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন ড. মাহফুজুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখা। আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সিকদার।

এছাড়াও বরিশাল জেলা ও বাকেরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী ও সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। 

ইত্তেফাক/এপি